click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Saturday, July 15, 2023

সবই জাগে

 



রচনায়: মো: হারুন অর রশিদ

 

ধুলায় ধুলাক্ত মাটিতে জাগে

                  সবুজের মেলা,

নীল আকাশে জাগে

                     কালো মেঘের ভেলা।

 

পল্লী মায়ের কোলে জাগে

                  শিশুর মুখে হাসি

গাঁয়ের মেঠো পথে জাগে

                 রাখাল ছেলের বাঁশি ।

 

চাষার বুকে জাগে সদা

                নূতন ফসলের মেলা,

রাত্রে জাগে মিটিমিটি

                চাঁদের আলোর খেলা।

 

কুসুম বাগে জাগে দেখো

                নব কলির ফুল ,

প্রজাপতি মৌমাছির মনে

                 জাগে সদা দোল।

 

আমার বুকে জাগে সদা

               জীবনের কতো  স্বপ্ন আশা,

নিত্য দিনের নিত্য সাথী

            সে যে আমার কতো ভালোবাসা। 

No comments:

Post a Comment