cool
just one click $50
click here
income button
hellow button
$300
Sunday, May 21, 2023
সুন্দর হাতের লেখার কৌশল ব্যখ্যা
১ জায়গা রাখুন: জায়গা রাখুন- পাশের আসনে বন্ধুর জন্য নয়, ‘শব্দ থেকে শব্দ’ এবং ‘লাইন থেকে লাইনের’ মাঝে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সুন্দর হাতের লেখার কৌশল। হাতের লেখা যতই খারাপ হোক, শিক্ষক যেন আপনার লেখা স্পষ্টভাবে বুঝতে পারেন।
২ আকর্ষণীয়
মার্জিন : আপনার খাতার পুরো নকশাই বদলে দিতে পারে একটি সুন্দর মার্জিন। এজন্য ব্যবহার করতে পারেন নীল রঙের সাইন-পেন। অথবা, পেন্সিল/ নীল কালি দিয়েই মার্জিন টানুন তবে পাশাপাশি দু’টো দু’টো করে দাগ দিন।
৩ নীলের স্পর্শ: একটু কষ্ট করে হলেও, অবশ্যই আপনার লেখাতে দুই রঙের কালি ব্যবহার করে লিখুন। শিক্ষকরা অনেক অনেক খাতা মূল্যায়ন করেন। তাই পুরো লেখা পড়ে দেখার ধৈর্য তাঁদের থাকে না। এখানেই সুযোগ পেয়ে যায় সুন্দর হাতের লেখা এর অধিকারী মানুষগুলো। আপনার লেখাটিও যেন এর মধ্যে সঠিকভাবে মূল্যায়ন হয়, তাই গুরুত্বপূর্ণ শব্দ/বাক্যগুলো নীল কালি দিয়ে লিখুন যেন শিক্ষক অন্তত এটুকু বুঝেন যে আপনি ‘কিছু তো একটা’ লিখেছেন!
৪ দাগ দিন : একবার কালো কলম, একবার নীল কলম, এরপর আবার কালো কলম – এভাবে লিখতে অসুবিধা বোধ করলে একটানে কালো কালিতে লিখে যান। লেখা শেষ করে গুরুত্বপূর্ণ শব্দ/বাক্যগুলোর নিচে নীল কালি দিয়ে দাগ টেনে দিন।
৫ (‘’) এর ব্যবহার : হয়ত খেয়াল করেছেন যে কয়েকটি শব্দ আমি (‘’) এই চিহ্নটির মাঝে লিখেছি। হাতের লেখা খারাপ হওয়ার সুবাদে শিক্ষক বিরক্তি নিয়ে আপনার খাতা দেখবেন। এতে করে গুরুত্বপূর্ণ লেখা গুলো হয়ত তাঁদের চোখে পড়বে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন পুরো লেখা না পড়লেও, প্রধান পয়েন্টগুলো তাঁদের চোখে পড়ে।
৬ পয়েন্ট
করে লিখুন: পয়েন্ট ব্যবহার করে লিখুন। এতে করে আপনার লেখাটা যেমন গঠনমূলক হয়, তেমনই আপনার যুক্তিগুলো সুনির্দিষ্টভাবে ফুটে উঠে।
৭ অনুচ্ছেদ
করুন :, ইংরেজিতে যেটাকে বলে ‘প্যারা’ করে লেখা। কিছু কিছু বিষয়, যেমন, বাংলা ১ম ও ২য় পত্রতে পয়েন্ট করে লেখা যায় না। সেই ক্ষেত্রে আপনি এক একটি অনুচ্ছেদ আকারে আপনার মতামতগুলো উপস্থাপন করতে পারেন।
৮ উদাহরণ দিন : আপনার লেখার মূল্য ততই ভারী হবে আপনি যতই তাতে উদাহরণ দিতে পারবেন। আপনি যে বিষয়টি ‘বুঝে’ লিখেছেন তা আপনার দেওয়া উদাহরণেই ফুটে উঠে।
৯ একটানে ভুল সংশোধন : কোন শব্দ বা বাক্য ভুল হলে সেটাকে হিবিজিবি করে না কেটে, শুধু একটি হালকা দাগ দিয়ে কেটে দিন। আবার বলছি, শুধু ‘একটি’ দাগ; একটি ‘হালকা’ দাগ। আপনার কাটাকাটির অংশটি যেন প্রাধান্য না পায় কোনভাবেই! ।
সুন্দর হাতের লেখা সম্পর্কে যে কৌশল ব্যাখ্যা করা হয়েছে। যা ব্যবহার করে আপনি আপনার লেখাকে সুন্দর এবং প্রভাবশালী করতে পারেন।
About New Create H O R
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
article
Tags:
article
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment